শবে বরাতের নামাজের নিয়ত

শবে বরাতের নামাজের নিয়ত

আজ আপনাদেরকে বেশ কিছু প্রশ্নের উত্তর দিবো-

  • ১ নাম্বার হচ্ছেঃ শবে বরাত নামাজ কয় রাকাত?
  • ২ নাম্বার হচ্ছেঃ শবে বরাত নামাজের নিয়ত 
  • ৩ নাম্বার হচ্ছেঃ কোন কোন সূরা দিয়ে শবে বরাত পড়তে হবে।
  • ৪ নাম্বার হচ্ছেঃ অনেক প্রশ্ন করে থাকেন শবে বরাতের রোজা কয়টি?

শবে বরাতের নামাজের নিয়ত

আসুন এই প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। শুরুতে আমি নামাজের নিয়ত নিয়ে আলোচনা করছি।

আপনি শবে বরাতের নামাজে যখন দাঁড়াবেন , তখন আপনি বাংলাতে নিয়ত করে নিতে পারেন এভাবে- ( আমি শবে বরাতের নফল নামাজ দুই রাকাত করে আদায় করছি আল্লাহু আকবার বলে) আপনি নামাজ শুরু করতে পারেন। যদি আপনি আরবীতে পড়তে চান আরবিতে ও পড়ে নিতে পারেন। মনে রাখবেন নিয়ত কিন্তু মনে মনে বললেই কিন্তু হয়ে যায়। কিন্তু ফতোয়ায় আলমগীরী তে রয়েছে যদি কেউ উচ্চারণ করতে চায় তাহলে কোন সমস্যা নেই ,এটা মুস্তাহাব।

আমি আরবিতে একটু বলে দিচ্ছি- (নাওয়হিয়ান উসাল্লিয়া লিল্লাহি তালা রাকাতাই সালাতিল লাইলাতিল বারাতি মুতাওয়জ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার) বলে আপনি নামাজ শুরু করবেন।

শবে বরাতের নামাজ কয় রাকাত?

শবে বরাতের নামাজ দুই দুই রাকাত করে আপনি যত রাকাত পড়তে পারেন। মাগরিবের পর থেকে নিয়ে একদম ফজর পর্যন্ত আপনি যত খুশি রাকাত পড়তে পারেন, আল্লাহ পাক বলেছেন আমি দুনিয়ার আকাশে এসে মানুষকে বলতে থাকি- কে আছো আমার কাছে আজকে ক্ষমা চাইবে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। কে আছো রিজিক চাবে? কে আছো আজকে যা চাইবে আমি তোমাদেরকে তাই দিব সুবহানাল্লাহ।

এজন্য আসুন আল্লাহকে রাজি-খুশি করার জন্য আমরা বেশি বেশি করে নামাজ আদায় করে কোরআন থেকে তেলাওয়াত করি। জিকির-আজকার করি তওবা-ইস্তেগফার একটু বেশি বেশি করে পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামীন এইগুলোর বদৌলতে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামীন আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন।

আসুন আমরা জেনে নিই কোন সূরা দিয়ে আমরা শবে বরাতের নামাজ আদায় করব?)

শবে বরাতের নামাজ আপনি যে সূরা পারেন সেই সূরা দিয়েই পড়তে পারেন। সূরা ফাতিহার সাথে আপনার যে সূরা হৃদয়াঙ্গম করা আছে মনে আছে বা আপনি জানেন সেই সূরা দিয়েই পড়বেন। তবে সূরা ফাতিহার পরে আপনি অন্য একটা সূরার পরে যদি আপনি সূরা এখলাছ মিলিত করেন। ৩ বার ৫ বার ৭ বার এভাবে যতবার মিলিত করতে পারেন এটা উত্তম কারণ সূরা এখলাছ কে আল্লাহ পাক রব্বুল আলামীন ভালবাসেন সুবহানাল্লাহ।

শবে বরাতের রোজা কয়টা রাখবেন?

রোজা নিয়ে যে কথা বলতে হয়- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম শাবান মাসে পুরো মাস রোজা রাখতেন। শবে বরাতে একটা রোজা রাখার কথা হাদীস শরীফে উল্লেখ রয়েছে, অর্থাৎ আপনি যে রাতে এবাদত বন্দি করবেন তার পরের দিন আপনি সারাদিন রোজা রাখবেন। কেউ কেউ বলেন তিন দিন রোজা রাখা যাবে কি না? হ্যাঁ অবশ্যই কোন সমস্যা নেই। আপনি তিন দিনও রোজা রাখতে পারেন কারণ আমাদের হযরত মুহাম্মদ সাঃ সাবান মাসে অনেক রোজা রাখতেন।

আল্লাহ পাক রব্বুল আলামীন আমাদেরকে শবে বরাতের বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন আমিন। আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু।

আরো দেখুন:

Google News

Similar Posts

  • সূরা বনী-ইসরাঈল বাংলা উচ্চারণ ও অর্থ

    بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِশুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ البَصِيرُপরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যান্ত-যা র চার দিকে আমি…

  • সূরা হাক্বকাহ বাংলা উচ্চারণ ও অর্থ

    بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِশুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু الْحَاقَّةُসুনিশ্চিত বিষয়।(সূরা হাক্বকাহ ৬৯:১ ) مَا الْحَاقَّةُসুনিশ্চিত বিষয় কি?(সূরা হাক্বকাহ ৬৯:২ ) وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُআপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি?(সূরা হাক্বকাহ ৬৯:৩ ) আরোঃ বাংলা উচ্চারণ সহ كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌ بِالْقَارِعَةِআদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল।(সূরা হাক্বকাহ ৬৯:৪ ) فَأَمَّا…

  • সূরা ইনশিকাক বাংলা উচ্চারণ ও অর্থ

    بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِশুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু إِذَا السَّمَاء انشَقَّتْযখন আকাশ বিদীর্ণ হবে,(সূরা ইনশিকাক ৮৪:১ ) وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত(সূরা ইনশিকাক ৮৪:২ ) আরোঃ বাংলা উচ্চারণ সহ وَإِذَا الْأَرْضُ مُدَّتْএবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।(সূরা ইনশিকাক ৮৪:৩ ) وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْএবং পৃথিবী…

  • সূরা মু’মিন বাংলা উচ্চারণ ও অর্থ

    بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِশুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু حمহা-মীম।(সূরা মু’মিন ৪০:১ ) تَنزِيلُ الْكِتَابِ مِنَ اللَّهِ الْعَزِيزِ الْعَلِيمِকিতাব অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ।(সূরা মু’মিন ৪০:২ ) غَافِرِ الذَّنبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيدِ الْعِقَابِ ذِي الطَّوْلِ لَا إِلَهَ إِلَّا هُوَ إِلَيْهِ الْمَصِيرُপাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা ও সামর্থ?বান। তিনি…

  • সূরা নুর বাংলা উচ্চারণ ও অর্থ

    بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِশুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু سُورَةٌ أَنزَلْنَاهَا وَفَرَضْنَاهَا وَأَنزَلْنَا فِيهَا آيَاتٍ بَيِّنَاتٍ لَّعَلَّكُمْ تَذَكَّرُونَএটা একটা সূরা যা আমি নাযিল করেছি, এবং দায়িত্বে অপরিহার্য করেছি। এতে আমি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি, যাতে তোমরা স্মরণ রাখ।(সূরা নুর ২৪:১ ) الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِئَةَ جَلْدَةٍ وَلَا تَأْخُذْكُم بِهِمَا…

  • সূরা আন’য়াম বাংলা উচ্চারণ ও অর্থ

    بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِশুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু الْحَمْدُ لِلّهِ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَجَعَلَ الظُّلُمَاتِ وَالنُّورَ ثُمَّ الَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِم يَعْدِلُونَসর্ববিধ প্রশংসা আল্লাহরই জন্য যিনি নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব করেছেন। তথাপি কাফেররা স্বীয় পালনকর্তার সাথে অন্যান্যকে সমতুল্য স্থির করে।(সূরা আন’য়াম ৬:১ ) هُوَ الَّذِي…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *