পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য কি
|

পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য কি

পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য কি: পেশা শব্দটি ফারসি ভাষা থেকে বাংলায় এসেছে। এর আভিধানিক অর্থ বৃত্তি, যার  ইংরেজি অর্থ দাঁড়ায় ‘Occupation’। বৃত্তি বা Occupation বলতে জীবিকা বা জীবনধারণের উপায়কে বুঝায়।  কিন্তু পেশা বলতে বিশেষ বৃত্তিকে বুঝায়, যার ইংরেজি প্রতিশব্দ ‘ Profession ও Occupation সমার্থবোধক শব্দ হলেও এক নয়। সাধারণ অর্থে পেশা বলতে কোনো কাজ বা বৃত্তিকে বোঝায়। তবে সব জীবিকা বা জীবনধারণের উপায় পেশা নয়। যে জীবিকার্জনের জন্য দীর্ঘ সময়ব্যাপী সিলেবাস এর আওতায় তাত্ত্বিক শিক্ষা এবং ব্যবহারিক প্রশিক্ষণের প্রয়োজন তাই পেশা । আরও দেখুনঃ পড়াশোনা করার স্মার্ট কৌশল | পড়াশোনা করার ৮ টি সঠিক নিয়ম | টপার রা কিভাবে পড়াশোনা করে

পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য কি

কোন বৃত্তিকে পেশা বলতে হলে তার মধ্যে কমপক্ষে পেশার দুটি প্রধান বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন –

১. পেশাগত কাজ প্রযুক্তিসম্পন্ন ও

২. পেশাদার কর্মীরা কতকগুলো পেশাগত নীতি ও মূল্যবোধ মেনে চলে।

পেশার সংজ্ঞা: পেশার সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন মনীষীগণ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। যা নিম্নে উল্লেখ করা হলো:

এ.ই.বেন এর ব্যাবস্থাপনা অভিধানের সংজ্ঞানুযায়ী,”Profession is a calling in which one professes to have a equired specialized knowledge which is used either in instructing, guiding or advising others.”

Wilbert E.More তাঁর ‘The Profession: Rule and Rules’ গ্রন্থে বলেছেন, পেশা হলো একটি সার্বক্ষণিক কর্ম, সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ, সহযোগীদের নিয়ে আলাদা পরিচিতি এবং দায়িত্ব পালনের মাধ্যমে স্বাতন্ত্র্যবোধ।” আরও দেখুনঃ সমাজকর্ম গবেষণার সংজ্ঞা | সমাজকর্মের গবেষণা কাকে বলে

পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য: মানুষ তাদের কাজের মাধ্যমে যে জীবিকা নির্বাহ করে তাকে বৃত্তি বলে। এ দৃষ্টিকোণ থেকে পেশাও বৃত্তি।পেশা ও বৃত্তিকে ভিন্ন অর্থে ব্যবহার করা হলেও তাদের মাঝে মৌলিক পার্থক্য বিদ্যমান। নিম্নে পেশা ও বৃত্তির পার্থক্য তুলে ধরা হলো:

                           পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য কি

 পেশা বৃত্তি
১. প্রত্যেক পেশার নিজস্ব জ্ঞান ভান্ডার রয়েছে।  যেমন-ডাক্তারি।   1.বৃত্তির কোন সুসংগঠিত জ্ঞানভান্ডার নেই। এর জন্য বিশেষ শিক্ষার প্রয়োজন হয় না। যেমন-কুলি। 
 ২.পেশাদার ব্যক্তিকে শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ নৈপুণ্য ও দক্ষতা অর্জন করতে হয়।২.বৃত্তির জন্য তাত্ত্বিক শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণের প্রয়োজন হয় না।
৩. পেশাগত কাজ অবশ্যই প্রযুক্তিসম্পন্ন।  ৩. বৃত্তের কাজ প্রযুক্তি সম্পন্ন হতেও পারে আবার  নাও পারে।
৪.পেশার উন্নয়ন এবং স্বার্থ সংরক্ষণের জন্য প্রতিটি পেশারই পেশাগত প্রতিষ্ঠান রয়েছে। ৪. বৃত্তির এ ধরনের কোনো প্রতিষ্ঠান নেই।
৫.পেশাদার কর্মীদের নিজ নিজ পেশায় দায়িত্ব ও কর্তব্য রয়েছে। জবাবদিহিতাও রয়েছে। ৫. বৃত্তিধারী ইচ্ছামতো কাজ করতে পারে। জবাবদিহিতা বোধও নেই।

পেশা ও বৃত্তির মধ্যে উপর্যুক্ত পার্থক্যসমূহ পরিলক্ষিত হলেও একথা সন্দেহাতীত ভাবে বলা যায় যে, পেশা একটি বৃত্তি। তবে সকল পেশা বৃত্তি হলেও সকল বৃত্তি পেশা নয়। বর্তমানে বাস্তবে দুটি চলমান রয়েছে। বৃত্তির কাজে নিয়োজিত বেশিরভাগই নিম্ন শ্রেণীর মানুষ।

Google News

Similar Posts

  • |

    বাংলাদেশে শবে বরাত কবে ২০২৩

    আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে সুস্থ্য ও নিরাপদে আছেন। আরবী রমজান মাসের পর সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ মাস হলো শাবান মাস। কারণ এই মাসের মাঝামাঝি সময়ে পবিত্র শবে বরাত পালিত হয়ে থাকে। এই মাসে হযরত মুহাম্মদ (সাঃ) অন্যান্য মাসের তুলনায় বেশি বেশি সাওম পালন করেছেন ও বিভিন্ন দোয়া পড়েছেন।  সকল মুসলিম ভাই…

  • সামাজিক আইন কি | সামাজিক আইনের গুরুত্ব

    সামাজিক আইন কি: সমাজ সৃষ্টির পর থেকেই সমাজে কিছু বিধিনিষেধ এর বিধান রাখা হয়েছে।সুদূর প্রাচীনকাল থেকে আমার ব্যবস্থায় মানুষকে ও নিয়ন্ত্রণ করতে নানারকম বিধিনিষেধের এ বিধান রাখা হয়। মানুষ পারস্পরিকভাবে বসবাসের ক্ষেত্রে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় সেক্ষেত্রে তারা কিছু বিধিনিষেধ মেনে চলে। যা পরবর্তীকালের সামগ্রিক রূপ হচ্ছে সামাজিক আইন। বর্তমানে সামাজিক আইনের গুরুত্ব…

  • আলীগড় আন্দোলনের উদ্দেশ্য সমূহ, প্রভাব ও ফলাফল

    স্যার সৈয়দ আহমদ খাঁ ছিলেন আলীগড় আন্দোলনের মূল প্রবর্তক। পিছিয়ে পড়া মুসলিম শিক্ষার্থীদের কে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের আলীগড় আন্দোলন গড়ে তোলেন স্যার সৈয়দ আহমেদ খাঁ যা ইতিহাসে আলীগড় আন্দোলন নামে পরিচিত। ১৮৭৫ খ্রিস্টাব্দে বিদ্রোহের পর অনগ্রসর মুসলিম সমাজে কিছু কিছু সংস্কারের প্রয়োজন অনুভূত হয় । হিন্দুদের তুলনায় পাশ্চাত্য শিক্ষায় উদাসীন মুসলিম সমাজের দুরবস্থার কথা…

  • সৌদি রিয়াল রেট বাংলাদেশ

    সৌদি রিয়াল বিনিময় হার বাংলাদেশ এই পোস্টে আপনাকে স্বাগতম। আজ মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩ খ্রি. আজকের এই নিবন্ধটি পড়ার পর, আপনি জানতে পারবেন, ১ রিয়াল = কত টাকা, সৌদি রিয়ালের বিনিময় হার সৌদি রিয়ালের বিনিময় হার, সৌদি রিয়ালের বিনিময় হার আজ বাংলাদেশ, সৌদি রিয়ালের আজকের বিনিময় হার বাংলাদেশ, সৌদি রিয়ালের বিনিময় হার আজ, সৌদি টাকা…

  • চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

    শিক্ষা জীবন শেষ হলে প্রায় সবার একটি উদ্দেশ্য থাকে তা হলো চাকরি প্রাপ্তি। আর চাকরি পাওয়ার জন্য একটি ভালো আবেদন পত্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা অনেকেই আবেদন পত্র লিখতে অভ্যস্ত। কিন্তু যারা শিক্ষা জীবনের শেষ পর্যায়ে আছে বা সদ্য শেষ করেছেন তারা অনেকেই বুঝতে পারে না কিভাবে একটি চাকরির আবেদন পত্র লিখতে…

  • সমাজকর্মের বৈশিষ্ট্য উল্লেখ করো

    সমাজকর্ম আধুনিক সমাজ কল্যাণ এর একটি বিজ্ঞানসম্মত সাহায্যকারী মাধ্যম। সমাজের জটিল ও বহুমুখী সমস্যা মোকাবিলায় সমাজকর্মের গুরুত্ব অত্যধিক। বর্তমান সমাজকর্ম সারাবিশ্বে পেশা হিসেবে স্বীকৃত। এটি সমাজকল্যাণের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হিসেবেও বিবেচিত।সমাজকল্যাণের আধুনিক পরিশীলিত রূপ হল পেশাদার সমাজকর্ম। এটি এমন একটি সাহায্যকারী পেশা যার কতকগুলো পদ্ধতির মাধ্যমে ব্যক্তি,দলের পূর্ণবিকাশ ও উন্নতি লাভ করা সম্ভব হয়। আরও…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *